ads

শুক্রবার , ২২ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পিস্তল-ম্যাগজিনসহ গুলি উদ্ধার : আটক ২

খবর টি পড়েছেন : ১২২
নালিতাবাড়ীতে পিস্তল-ম্যাগজিনসহ গুলি উদ্ধার : আটক ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া এলাকায় ২২ ডিসেম্বর শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে একটি পিস্তল, ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে উপজেলার তারানি গ্রামের বিপিন ধারোর ছেলে ইলেকশন ধারো (৫২) ও একই উপজেলার কাকরকান্দি গ্রামের বংকিম রাখসামের ছেলে তুহিন রাখসাম (৪০)।

Shamol Bangla Ads

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ময়মনসিংহের কোম্পানী কমান্ডার ও উপ-অধিনায়ক অতিরিক্ত এএসপি মোঃ হাসান মোস্তফা স্বপনের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করে এবং ২ জনকে আটক করে।

এ ব্যাপারে র‌্যাব-১৪, ময়মনসিংহের কোম্পানী কমান্ডার ও উপ-অ মোঃ হাসান মোস্তফা স্বপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নালিতাবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে। ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সরিষা চাষের উজ্জল সম্ভাবনা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বালু উত্তোলনের ৪টি খনন যন্ত্র ধ্বংস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads