ads

বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সরিষা চাষের উজ্জল সম্ভাবনা

খবর টি পড়েছেন : ১৮৭
ঝিনাইগাতীতে সরিষা চাষের উজ্জল সম্ভাবনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সরিষা চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। এ উপজেলার মাটি ও আবহাওয়া সরিষা চাষের অত্যন্ত উপযোগী। কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন না কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হলে এ উপজেলার কৃষকরা সরিষা চাষ করে স্বাবলম্বী হবে। সরিষা চাষ কম খরচ ও স্বল্প সময়ে বাড়তি একটি ফসল কৃষকদের ঘরে আসে। এতে জমির উর্বরতা বৃদ্ধি পায়।
উপজেলার বালিয়াগাঁও গ্রামের কৃষক মো. সাদ্দাম হোসেন ও জহুরুল ইসলাম জানান, সরিষা চাষ একটি লাভজনক ফসল। প্রতি একর জমিতে ১৫ মণ সরিষা উৎপাদন হয়। প্রতিমণ সরিষার বাজার মূল্য ১৮শ’ টাকা থেকে ২ হাজার টাকা। তারা আরও বলেন, সরিষা আবাদ শেষে ওই জমিতে অনায়াসে বোরো চাষও করা যাবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ আব্দুল আউয়াল বলেন, সরিষা চাষের বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরও বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ১শ’ ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভাল। এ উপজেলায় আবাদি জমির পরিমাণ ১৮ হাজার হেক্টর। আমন চাষের পর বোরো আবাদের জন্য এ জমিগুলো পতিত পরে থাকে। কৃষিবিদদের মতে, ওইসব পতিত জমিতে সরিষা চাষের বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হলে তা সরিষা চাষের আওতায় আসবে। এতে কৃষকদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের তেলের ঘাটতি পূরণে সহায়ক হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ঐতিহ্যবাহী ফসলের বীজের প্রদর্শনী মেলা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পিস্তল-ম্যাগজিনসহ গুলি উদ্ধার : আটক ২

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads