ads

বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৬২
শেরপুরে কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আগামী শিক্ষাবর্ষ থেকে শেরপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে যাত্রা শুরু করছে কালেক্টরেট ইনোভেটিভ স্কুল। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকায় ওই স্কুলের ফলক উন্মোচন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোঃ আবদুুস সামাদ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নৌ-পরিবহন সচিব মোঃ আবদুুস সামাদ বলেন, দক্ষ ও আদর্শ নাগরিক গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মধ্য দিয়ে একদিন কালেক্টরেট ইনোভেটিভ স্কুল মহীরূহে পরিণত হবে। এলাকায় ছড়াবে শিক্ষার আলো। সেই আলোয় আলোকিত হয়ে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন রাষ্ট্রযন্ত্রের শীর্ষ পর্যায়ে আরোহণ করবে।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শিক্ষার্থী অভিভাবক অধ্যক্ষ শহীদুল ইসলাম ও প্রতিষ্ঠানের শিক্ষক আফরিনা আক্তার চৌধুরী।
স্কুলের প্রতিষ্ঠাতা জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৫ টি ক্লাশ নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে এটিকে একটি সেরা কলেজিয়েট স্কুলে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষকের বিজয় আনন্দ অনুষ্ঠান পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ঐতিহ্যবাহী ফসলের বীজের প্রদর্শনী মেলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads