শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুরি খ্রিষ্টানপাড়ায় গারোদের ঐতিহ্যবাহী ফসলের বীজের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বালিজুরি ব্যাপ্টিস মন্ডলীর মাঠে বেসরকারি সংস্থা কালচারাল ডেভোলপম্যান্ট সোসাইটির (সিডিএস) ও তৃণমূল উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ট্যাবটেবা ও ইফাড এর সহায়তায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমূল হাসান। সিডিএসের প্রেসিডেন্ট মিঃ মনিন্দ নকরেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মরিয়ম নগর হাইস্কুলের প্রধান শিক্ষক অন্তদন আরেং ও উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
সিডিএসের পরিচালক বাঁধন আরেং এর সঞ্চালনায় অনুষ্ঠানের গারো পাহাড়ের আদিবাসী প্রতিনিধিসহ শতাধিক কৃষক কৃষাণী তাদের ঐতিহ্যবাহী জুমচাষসহ নানা ফসলের বীজ সংরক্ষণ, রোপন ও উৎপাদনসহ নানা দিক তুলে ধরেন। পরে অতিথিবৃন্দ ঘুরে দেখেন প্রদর্শনীর মাঠ।

























