ads

বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কৃষকের বিজয় আনন্দ অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ২৫২
নকলায় কৃষকের বিজয় আনন্দ অনুষ্ঠান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ড্রাম সিডারের সাহায্যে বোরো বীজ বপন উপলক্ষে কৃষকের বিজয় আনন্দ উদযাপন করা হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও কৃষকদের মাঝে বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট (ব্রি) গাজীপুরের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর।
নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, ব্রি গাজীপুরের এসএসও ড. মোঃ আব্দুল কাদের ও ড. বিশ্বজিত কর্মকার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার প্রমুখ। পরে স্থানীয় কৃষকদের মাঝে পাটের বস্তায় উঠে ১০০মিটার দৌড়, রশি টান, বেলুন ফুটা করা, তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে উঠা, কৃষাণীদের মাঝে বালিশ খেলা ও অতিথিদের মাঝে চোখ বেধে হাড়ি ভাঙ্গা এবং বিশেষ আকর্ষণ হিসেবে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ঢেঁকি নাচ অনুষ্ঠিত হয়।
এর আগে ওই দিন টালকী ইউনিয়নের রুনীগাঁও গ্রামের কৃষক আলহাজ্ব শাহাব উদ্দিনের ধানের মাঠে ড্রাম সিডারের সাহায্যে বোরো বীজ বপন করা হয়। ওইসময় বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট (ব্রি) গাজীপুরের মহাপরিচালকসহ বৈজ্ঞানিক কর্মকর্তাগন, জেলা ও উপজেলার বিভিন্ন কৃষি কর্মকর্তাগণ, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগের নেতা-কর্মী, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে দিনব্যাপী কর্মশালা পরবর্তী সংবাদ শেরপুরে কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের উদ্বোধন

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads