ads

সোমবার , ১৮ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৩৮
শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর সোমবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন, শেরপুর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ. আর. এম ওয়াহিদুজ্জামান, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, শেরপুরের অধ্যক্ষ শামছুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সুরুজ, প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান প্রমুখ।
আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, কারিগরী দক্ষতা অর্জন না করে যদি কেউ বিদেশে পাড়ি জমান, তাহলে তাঁকে ওই দেশে একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতে হবে। আর এতে করে তাঁর বেতন অনেক কমে যাবে। যে উদ্দেশ্যে তিনি বিদেশে গেলেন সে উদ্দেশ্য তাঁর বাস্তবায়ন হবে না। বরংচ তাঁর কষ্টই বাড়বে। তাই তিনি সবাইকে কারিগরী দক্ষতা অর্জনের জন্য জোর আহ্বান জানান। জেলা প্রশাসক আরো বলেন, বিদেশে গিয়ে কোনো প্রবাসী এমন কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়বেন না যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমির বদনাম হয়। তিনি বিদেশে কষ্টে উপার্জিত অর্থ দেশে স্বজনদের কাছে বৈধ পথে পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখারও জোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত অপর একটি অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ‘আমার বাংলা’ পত্রিকার যাত্রা শুরু পরবর্তী সংবাদ শেরপুরে প্রথম বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads