ads

সোমবার , ১৮ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রথম বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৪৪
শেরপুরে প্রথম বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে শেরপুরে প্রথম বাংলাদেশ যুব গেমসের (অনূর্ধ-১৭) উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে ওই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মেহেদী হাসান আল আমিন, শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গনি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ আলম, সদস্য লুৎফর রহমান লুলু ও বক্সিং কোচার মোল্লা রাশেদ উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী দিনে নকলা উপজেলা ও ঝিনাইগাতী উপজেলা (অনূর্ধ-১৭) ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ওইসময় ঝিনাইগাতী উপজেলা ১-০ গোলে বিজয়ী হয়। একমাত্র গোলটি করেন ঝিনাইগাতী দলের ফুটবলার রাসেল।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক বলেন, যুব গেমসে জেলার সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার অনূর্ধ-১৭ বছর বয়সী খেলোয়াড়দের অংশ গ্রহণে ফুটবল, কাবাডি, অ্যাথলেটিকস, মুষ্টিযুদ্ধসহ ৭টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে নারী-শিশু নির্যাতনরোধে ফোকাল গ্রুপ ডিসকাশন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads