ads

রবিবার , ১৭ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ‘আমার বাংলা’ পত্রিকার যাত্রা শুরু

খবর টি পড়েছেন : ১৫৮
নকলায় ‘আমার বাংলা’ পত্রিকার যাত্রা শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশেষ প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলা থেকে প্রথম বারেরমত প্রকাশিত একটি পত্রিকার (সৌজন্য সংখ্যা) ‘আমার বাংলা’ এর শুভ যাত্রা হয়েছে। বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ওই পত্রিকার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার। ওইসময় ‘আমার বাংলা’ সৌজন্য পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ হযরত আলী, নির্বাহী সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বার্তা সম্পাদক শফিউল আলম লাভলু, ব্যাবস্থাপনা সম্পাদক জিয়াউল হক জুয়েল; উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক শাহাজাদা স্বপন, উপজেলা পরিষদের টেকনিশিয়ান মোঃ মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে নকলা উপজেলার একমাত্র পত্রিকা বিক্রেতা/হকার মোঃ উজ্জল মিয়া সারা নকলা শহরের সব দোকানপাঠ ও অফিস আদালতসহ পত্রিকা পাঠে আগ্রহী পথচারীদের হাতে সৌজন্য কপি তোলে দেন। শনিবার সন্ধায় নকলা শহরে সরজমিনে দোকান পাঠ ও পথচারী অধিকাংশের হাতেই ‘আমার বাংলা’ পত্রিকা দেখা যায়। পাঠকদের সাথে কথা বলে জানা গেছে, ছোট্ট ওই পত্রিকায় স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন ও স্বাস্থ্য বিভাগসহ বহুতথ্য সম্বলিত কৃষি বিষয়ক ফিচার, উদ্ভাবন, ইতিহাস-ঐতিহ্য, নামকরন, গর্বিত ও নন্দিত মানুষ, সুধিজনের মতামত, কলাম, ঐতিহাসিক স্মৃতি ও ঘটনাবলী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধার জীবন ইতিহাস ও তাদের বর্তমান অবস্থা, জেলা হানাদার মুক্তির বীরত্বের কাহিনী, হারানো স্মৃতি, ছড়া-কবিতা, প্রাপ্তি, উদ্যোগ ও উন্নয়ন, জীবন ও জীবিকা, আবিষ্কার ও আবিষ্কারক এবং পর্যটনসহ অতি প্রয়োজনীয় অনকে তথ্যবহুল লেখা ও সমস্যা -সমাধান পাওয়ায় তারা খুব সন্তুষ্ট। তাদের দাবি, এই পত্রিকাটি যেন দৈনিক না হলেও অন্তত সাপ্তাহিক আকারে নিয়মিত প্রকাশ করা হয়। এর জন্য প্রয়োজনে দাতা সংস্থা বা দাতা ব্যাক্তি বা ধনাঢ্যদের এগিয়ে আসতে আহ্বান জানান হাজারো পাঠক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads