ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পিকনিক স্পট গজনী অবকাশ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাকিল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ইসমাইল (১৮) ও আসাদুল্লাহ (১৭) নামে আহত হয়েছে আরও ২ জন । শাকিল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের ফজলুল কবীরের ছেলে। জানা যায়, শাকিল ও তার দুই বন্ধু একই মোটরসাইকেলযোগে বিজয় দিবসের ছুটিতে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ঘুরতে যায়। পরে বেলা আড়াইটার দিকে বাড়ি ফেরার পথে একই উপজেলার দুধনই বিট অফিস সংলগ্ন এলাকায় গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাকিল মারা যায়। ইসমাইল ও আসাদকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
























