ads

শনিবার , ১৬ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৫৬
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার সকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি এবং পৌরমেয়র গোলাম কিবরিয়া লিটন।
এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এ সময় সেখানে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন পুলিশ, বিএনসিসি, স্কাউট, রোভার, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনাসভার আয়োজন করা হয়। এ ছাড়া এ উপলক্ষে বিভিন্ন ধরনের প্রীতি খেলাধুলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads