ads

শনিবার , ১৬ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা

খবর টি পড়েছেন : ১৩৮
ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ১৪৪ জন বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেওয়া হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টোডিয়াম মাঠে সুখী সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযোদ্ধা শীর্ষক আলোচনা সভা শেষে ওই সংর্বধনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন আয়োজিত ওই সংর্বধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, ওসি বিপ্লব কুমার বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল আলম, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক প্রমুখ।
এর আগে দিনটি উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক’ এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা জাসদ, ঝিনাইগাতী প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন। পরে সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। শারীরিক কসরতে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত পরবর্তী সংবাদ নকলায় মহান বিজয় দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads