ads

বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৮৬
শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুম সোমেশ্বরীতে অনুষ্ঠিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। ওইসময় তিনি বলেন, বুদ্ধিজীবীদের হত্যার ইতিহাস পাঠ্যপুস্তকেও রয়েছে। তবে এর ইতিহাস তুলে ধরতে আরও ব্যাপকভাবে নানা কর্মসূচী গ্রহণ করা প্রয়োজন। যাতে ইতিহাসকে আমরা ভুলে না যাই।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের হত্যার নানা চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গির আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম, মোহাম্মদ আলী লাল, ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জেনারেল প্রমূখ। পরে শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads