ads

বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ২৩৬
শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রথমবারের মতো সরকারিভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খালেদ বিন নূর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আফিয়া আক্তার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাছরিন বেগম ফাতেমা। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূইয়া।
ওইসময় বক্তারা স্বাধীনতাবিরোধীদের সকল সামাজিক কর্মকান্ড থেকে বয়কট ও সকল যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এতে মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অদম্য নারী; শেরপুরে সমাজ উন্নয়নে অগ্রগামীতার প্রতীক নাছরিন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads