ads

সোমবার , ১১ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘রাজনীতিতে তরুণ নেতৃত্বের বিকাশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক

খবর টি পড়েছেন : ২৮৪
শেরপুরে ‘রাজনীতিতে তরুণ নেতৃত্বের বিকাশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ‘শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তরুণ নেতৃত্বের বিকাশ ও অংশগ্রহণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর সোমবার বিকেলে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল ফেলোশীপ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে শহরের নিপুন কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই গোলটেবিল বৈঠকে তরুণ নেতৃত্ব বিকাশের জন্য সারাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দরকার বলে অংশগ্রহণকারীরা তাদের অভিমত প্রকাশ করেন। সেইসাথে বৈঠকে বলা হয়, কলেজ-বিশ^বিদ্যালয়ের ছাত্র সংসদের মধ্যদিয়েই রাজনীতিতে তরুণ নেতৃত্বের বিকাশ ঘটে। দীর্ঘদিন ধরে ওইসব ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় রাজনীতিতে মেধাবী নেতৃত্বের সংকট চলছে। মেধাবী শিক্ষার্থীরা রাজনীতি বিমুখ হয়ে পড়ছে। যার কারণে ছাত্র রাজনীতিতে টেন্ডারবাজ, দখলবাজ, সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতরা ঢুকে পড়ছে। মেধাবী তরুণরা নেতৃত্বে আসলে রাজনীতিতে অস্ত্রের ঝনঝনানি থাকবে না।
বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি এবং জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারি নার্গিস আক্তার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে দলের নির্বাহী কমিটিগুলোতে তরুণ নেতৃত্বের সংখ্যা বৃদ্ধি, নির্বাচনে প্রার্থী হিসেবে আরো বেশী সংখ্যক তরুণ নেতাদের মনোনয়ন দান, ছাত্র ও যুব কমিটিগুলো আরও শক্তিশালী করার সুপারিশ করা হয়।
প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি তার বক্তব্যে বলেন, তথ্য প্রযুক্তির বিকাশের কারণে আগামীতে তরুণরাই সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে। এক্ষেত্রে মেধাবীরাই স্থান পাবে। তিনি নিজের জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, কলেজ ছাত্র সংসদের ভিপি থেকে ধাপে ধাপে উপজেলা চেয়ারম্যান, পর পর ৪ বারের সংসদ সদস্য হয়ে আজ জেলা আওয়ামী লীগের সভাপতি-হুইপ হয়েছি। গণতান্ত্রিক ছাত্র রাজনীতির ধারা অব্যাহত রাখার জন্য তিনি কলেজ ছাত্র সংসদের নির্বাচনে প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, আজকের এই অবস্থার জন্য বিএনপি-আ’লীগ সবাই সমানভাবে দায়ী।
বিশেষ অতিথি বিএনপি নেতা সাবেক এমপি মাহমুদল হক রুবেল বলেন, ভালো-মেধাবীরা রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে। নীতি নির্ধারকদের এ ব্যাপারে ভাবতে হবে। ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে কলেজ-বিশ^বিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। ছাত্র সংসদের মধ্য দিয়েই তরুণরা গণতান্ত্রিক সহশীলতা নিয়ে বেড়ে ওঠে জাতির ভবিষ্যত কর্ণধার হবে।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম রিয়াজুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জজকোর্টের সাবেক পিপি বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ বাদল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা হাতেম আলী, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সাবেক ভারপ্রাপ্ত পৌরপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, এমদাদুল হক মাস্টার, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, এসএম শহীদুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, তরুন সংগঠক সোহেল রানা প্রমুখ। ডিআই রাজনৈতিক ফেলো নাসরিন রহমান, শওকত হোসেন ও অকুল চৌধুরীর যৌথ সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে জেলা আওয়ামী ও বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫০ জন নেতা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খবর প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা যোগাড় হল… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষিকা শাহীনুর বেগমের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads