স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার দুপুরে শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ওই মানববন্ধনের আয়োজন করে। ওই সময় মানববন্ধন থেকে ‘আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগান উচ্চারিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট নারায়ন চন্দ্র হোড়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু প্রমুখ।
এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমটির সদস্যবৃন্দ, ইমাম, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ ছাড়াও দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
























