ads

শনিবার , ৯ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডায়াবেটিক সমিতির নির্বাচন ॥ ডালিয়া-ঠান্ডু প্যানেলের একক বিজয়

খবর টি পড়েছেন : ১৮১
শেরপুরে ডায়াবেটিক সমিতির নির্বাচন ॥ ডালিয়া-ঠান্ডু প্যানেলের একক বিজয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শেরপুর ডায়াবেটিক সমিতির (শেডাস) কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে রাজিয়া সামাদ ডালিয়া ও এডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর নেতৃত্বাধীন প্যানেলের একক বিজয় হয়েছে। ৮ ডিসেম্বর শুক্রবার রাতে ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু ওই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী রাজিয়া সামাদ ডালিয়া তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফাকে ৮০ ভোটের (১৪৫-৬৫) ব্যবধানে পরাজিত করে সভাপতি এবং এডভোকেট ইমাম হোসে ঠান্ডু তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ডাঃ এটিএম মামুন জোশকে ১৪ ভোটের (১১২-৯৮) ব্যবধানে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অপরাপর কর্মকর্তারা হচ্ছেন ২ সহ-সভাপতি পদের মধ্যে মোঃ মনিরুজ্জামান ১২৮ ও শাহী উম্মুল বানীন ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর ২ প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আনিসুজ্জামান ৮৮ ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ৭৮ ভোট পেয়েছেন। ২ যুগ্ম সম্পাদক পদের মধ্যে এস এম এনামুল হক মিরজু ১৫০ ও অ্যাডভোকেট শক্তিপদ পাল ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর ২ প্রতিদ্বন্দ্বী মোঃ সেরাজুল করিম পনির ৬২ ও অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার ৬০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মাহবুবুর রহমান সুজা ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফজলুল কবীর সুরুজ পেয়েছেন ৫৯ ভোট। ৭ সদস্য পদের মধ্যে সর্বোচ্চ ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আঞ্জুমুন আলম লিপি। এ পদে নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন আলহাজ্ব মোঃ ফজলুল হক ১৫৪, নন্দ সাহা ১৪৭, রোকেয়া বেগম ১৪৩, শরাফত আলী ১৩৫, লেহাজ উদ্দিন ১৩২ ও আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম ১২২। ওই ৭ জনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে শেখ মামুনুল আলম মামুন ৯৯, শফিউল আলম চাঁন ৯৮, অ্যাডভোকেট মোখলেসুর রহমান জীবন ৯৩, সালেহ আহমদ খান বাবুল ৫৯, মজিবুর রহমান ৪৪, গোলাম মোঃ শরিফ মুক্তা ৪৩ ও ডাঃ মোস্তফা খাজা আহাম্মেদ কামাল ৩০ ভোট পেয়েছেন।
শুক্রবার শহরের মাধবপুর ডায়াবেটিক সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যনির্বাহী পরিষদের ১৪ পদে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে ২৫১ জন ভোটারের মধ্যে ২১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রধান নির্বাচন কমিশনার এবং অধ্যাপক মুশফিকুজ্জামান সেলিম ও অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে ওই নির্বাচনটি জেলা পর্যায়ে সচেতন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। নির্বাচনে ডালিয়ার নেতৃত্বাধীন প্যানেলের একক বিজয়ে সাম্প্রতিক সময়ে এক বিশেষ রেকর্ড বলেই ভাবছেন সচেতন মহল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পর্যায়ে সম্মাননা পেলেন ৫ জয়িতা পরবর্তী সংবাদ শেরপুরে দুর্নীতিবিরোধী র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads