নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় দুই সন্তানের জনক সবুজ মিয়া (৩০) নামের এক যুবক ঋণের চাপে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে। ৮ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে উপজেলার নকলা গ্রামে ওই ঘটনা ঘটে। সে উপজেলার নকলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। খবর পেয়ে থানার পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, সবুজ বেশ কিছু দিন ধরে ঋণের চাপে ছিল। ঘটনার দিন তার কিছু ঋণ পরিশোধের কথা ছিল। কিন্তু ঋণের টাকা সংগ্রহ করতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে সে এমন কাজ করে থাকতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।
























