ads

শনিবার , ৯ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পর্যায়ে সম্মাননা পেলেন ৫ জয়িতা

খবর টি পড়েছেন : ২৩০
শেরপুরে জেলা পর্যায়ে সম্মাননা পেলেন ৫ জয়িতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে হার না মানা অদম্য ৫ নারী পেয়েছেন জেলা পর্যায়ের জয়িতা সম্মাননা। ৯ ডিসেম্বর শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ওই জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় তিনি সকল নারীর মাঝে বেগম রোকেয়ার আলো বিচ্ছুরিত করার উপর গুরুত্বারোপ করে বলেন, বেগম রোকেয়াকে যত বেশি বেশি স্মরণ করা যাবে, ততই একজন নারী সফল হিসেবে গড়ে উঠবে।
আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। সহকারী কমিশনার তামান্না শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে এনডিসি মঞ্জুর আহসানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মাননাপ্রাপ্ত ৫ জয়িতা হচ্ছেন সফল জননী ক্যাটাগরীতে ঝিনাইগাতী উপজেলার আনোয়ারা বেগম, সমাজ উন্নয়নে সদর উপজেলার নাছরিন বেগম ফাতেমা, শিক্ষা ও চাকুরিতে সদর উপজেলার সাবিহা জামান শাপলা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরীতে শ্রীবরদী উপজেলার সাথী আক্তার ও অর্থনৈতিক সাফল্য অর্জনে নালিতাবাড়ী উপজেলার ইসমত আরা বেগম। ওইসময় তারা নিজেদের সাফল্যের গল্প তুলে ধরেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সম্মাননা পেলেন ঝিনাইগাতীর ৫ জয়িতা পরবর্তী সংবাদ শেরপুরে ডায়াবেটিক সমিতির নির্বাচন ॥ ডালিয়া-ঠান্ডু প্যানেলের একক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads