ads

শুক্রবার , ৮ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাইবান্ধার ডাকাতি মামলার ৭ আসামী শেরপুরে গ্রেফতার

খবর টি পড়েছেন : ২২১
গাইবান্ধার ডাকাতি মামলার ৭ আসামী শেরপুরে গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শহরের কাকলি গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে গাজীপুরের টঙ্গী উপজেলার দত্তপাড়া এলাকার আব্দুর রশীদের ছেলে মিজানুর রহমান (৪৫), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আব্দুর রশীদের ছেলে রেজাউল করিম (৩৫) ও ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে খোরশেদ আলম (৩৫), নরসিংদীর শ্রীনগর চেয়ারম্যান বাজারের লিয়াকত আলীর ছেলে শাহিন মিয়া (৪৫), ঢাকা মহানগরের টিকাটুলী এলাকার হিরা মিয়ার ছেলে রাসেল ওরফে রাজা (২৫), টাঙ্গাইলের বাসাইল উপজেলার একচালা গ্রামের আব্দুর রহমানের ছেলে রাসেল মিয়া ওরফে রুবেল (৩০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গতুলিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ইব্রাহিম (৪২)। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একটি ডাকাতির মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
শেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার ওই তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতির কথা স্বীকার করেছে। এছাড়া তারা ওই রাতে (বৃহস্পতিবার) শেরপুর থেকে ঢাকাগামী একটি নৈশকোচে ডাকাতির পরিকল্পনার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে শেরপুরে এসেছিল বলেও জানিয়েছে। তবে তারা গোবিন্দগঞ্জের একটি ডাকাতি মামলায় ওয়ান্টেড থাকায় ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে হস্তান্তর করা হয়েছে।
এদিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গত আগস্ট মাসের একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলায় সেখানে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মোতাবেক শেরপুর পুলিশের সহায়তা নিয়ে ওই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। শনিবার পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হবে।
জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা ডিবি ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ দল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের কাকলি গেস্ট হাউসে অভিযান চালায়। অভিযানে ওই হোটেলের ৩টি কক্ষ থেকে পুলিশ ওই ৭জনকে গ্রেফতার করে। ওইসময় তাদের ব্যাগ তল্লাশী করে কাঠ দিয়ে তৈরী ভারী বস্তু ও শেরপুর থেকে ঢাকা যাওয়ার নৈশকোচের কয়েকটি টিকিট জব্দ করে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুক্ত দিবসে বিজয় শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধা সম্মাননা পরবর্তী সংবাদ নকলা মুক্ত দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads