নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ মুক্তিযোদ্ধা সংসদ ও অন্যান্য সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৯ ডিসেম্বর শনিবার নকলা মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলার মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ; সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল মনসুর, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নেত্রীস্থানীয় মুুক্তিযোদ্ধাগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ওই কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ও মিত্র বাহীনিরা যৌথভাবে সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন করে ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ১১নং সেক্টরের আওতায় নকলা উপজেলাকে হানাদার মুক্ত করেন। পলাশকান্দি গ্রামে হানাদার বাহিনীকে আত্মসমর্পন করতে বাধ্য করে নকলায় বিজয়ের পতাকা উত্তোলন করেন তাঁরা।
























