ads

বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুক্ত দিবসে বিজয় শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধা সম্মাননা

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুরে মুক্ত দিবসে বিজয় শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধা সম্মাননা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা, মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭ ডিসেম্বর বৃহস্পতিবার শেরপুর মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিকেল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পায়রা উড়িয়ে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে স্মৃতিস্তম্ভের বেদীতে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি এবং পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরুর সভাপতিত্বে অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সম্মাননাপ্রাপ্ত মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, তালাপতুপ হোসেন মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে শেরপুর মুক্ত হওয়ার গৌরবময় দিনটির স্মরনীয় ইতিহাসের সাথে নিজেদের সম্পৃক্ত রাখতে এদিন যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল ‘লোকবার্তাডটকম’। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের আলোচনা শেষে ‘লোকবার্তা ডটকম প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। সেসময় এ অনলাইন পোর্টালের পক্ষ স্থানীয় ৩ মুক্তিযোদ্ধা এবং একাত্তরের ৭ ডিসেম্বর শেরপুরে পদার্পনকারি ভারতীয় মিত্রবাহিনীকে অভ্যর্থনা দানকারি কমিটির ৫ সংগঠককে সম্মাননা প্রদান করা হয়। অতিথিরা সম্মাননাপ্রাপ্তদের হাতে ‘লোকবার্তা’ স্মারক ক্রেস্ট তুলে দেন। সম্মাননাপ্রাপ্তরা হলেন-মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, সংগঠক প্রয়াত পন্ডিত ফসিহুর রহমান, প্রয়াত মৌলভী আব্দুল মজিদ, প্রয়াত মোস্তফা, প্রয়াত খন্দকার মজিবর রহমান ও মো. মোজাম্মেল হক। প্রকাশনা উৎসবে লোকবার্তা’র সম্পাদক ও প্রকাশক মো. আস-সাদিক সাদী ঘোষনা করেন, প্রতিবছর ৭ ডিসেম্বর শেরপুর মুক্তদিবসে লোকবার্তা পরিবার মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও বিজয় উৎসবের আয়োজন করবে। রাতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের উন্মুক্ত মঞ্চে উদীচী শেরপুর জেলা সংসদ মুক্তিযুদ্ধ বিষয়ক ‘ইতিহাস কথা কয়’ নাটক মঞ্চস্থ করে। পরে আতশবাজি ফোটানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত পরবর্তী সংবাদ গাইবান্ধার ডাকাতি মামলার ৭ আসামী শেরপুরে গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads