ads

বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৫
নালিতাবাড়ীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) এর আওতায় খরিপ-২/২০১৭ মৌসুম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার উত্তর কাপাসিয়া এলাকায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ওই মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। মাঠদিবসে ৪ শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জাতীয় পার্টির কর্মী… পরবর্তী সংবাদ শেরপুরে মুক্ত দিবসে বিজয় শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধা সম্মাননা

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads