ads

মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্রলীগের বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ॥ শেরপুর কোয়ার্টার ফাইনালে

খবর টি পড়েছেন : ২০৭
ছাত্রলীগের বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ॥ শেরপুর কোয়ার্টার ফাইনালে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে শেরপুর জেলা ছাত্রলীগ দল। ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্ত্বর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় কুমিল্লা উত্তর জেলা দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে শেরপুর। এর আগে প্রথম রাউন্ডের খেলায় কবি নজরুল বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে শেরপুর জেলা দল। ৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে প্রতিপক্ষ নড়াইল জেলা দলের লড়বে শেরপুর জেলা দল। এ খেলাতে জিতলেই শেরপুর জেলা দল সরাসরি অবতীর্ণ হবে সেমিফাইনালে। আর হারলে বিদায় নিতে হবে টুর্ণামেন্ট থেকে। শেরপুর জেলা দলের হয়ে ওই টুর্ণামেন্টে লড়ছে জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন। তারা দু’জনই মঙ্গলবারের খেলাতেও বিজয়ের বিষয়ে আশাবাদী।
ওই টুর্ণামেন্টের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বাংলাদেশ ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক চিন্ময় রায় জানান, ১ ডিসেম্বর শুক্রবার ঢাবি ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে সংগঠনের ক্রীড়া সেলের ব্যবস্থাপনায় ওই টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। ওই টুর্ণামেন্টে ছাত্রলীগের ১০১ টি সাংগঠনিক জেলা দল অংশ নিচ্ছে। নক-আউটভিত্তিক ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেইমার রিয়ালে যাবে না, বিশ্বাস সুয়ারেজের পরবর্তী সংবাদ বায়ু দুষণ হবে জেনেও দিল্লি টেস্ট আয়োজন: ক্ষুব্ধ…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads