ads

মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বায়ু দুষণ হবে জেনেও দিল্লি টেস্ট আয়োজন: ক্ষুব্ধ আদালত!

খবর টি পড়েছেন : ১৫০
বায়ু দুষণ হবে জেনেও দিল্লি টেস্ট আয়োজন: ক্ষুব্ধ আদালত!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রচণ্ড বায়ু দুষণের মাঝেও দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির পরিবেশ আদলত। হঠাৎ করে দিল্লিতে বায়ু দূষণ বাড়ায় পরিবেশ বিজ্ঞানীরা দায় চাপাচ্ছেন দক্ষিণ ভারতের ঘূর্ণিঝড় অক্ষিকেই।
গত দুদিন ধরে দিল্লিতে মাথার কাছে নেমে এসেছে ধূসর কুয়াশা। যার সরাসরি প্রভাব পড়েছে ফিরোজ শাহ কোটলায় ভারত শ্রীলঙ্কার তৃতীয় টেস্টেও। রবিবার দূষণের পরিমাণ এতটাই বেড়েছিল যে, সাময়িক ভাবে বন্ধ রাখতে হয় খেলা। শ্রীলঙ্কার খেলোয়াড়রা মাস্ক পরে ফিল্ডিং করেন। সোমবার ম্যাচ রেফারির অনুমতি নিয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা ইনহেলারও ব্যবহার করেন খেলার সময়ে। কিন্তু আবারও হঠাৎ করে কেন এভাবে দিল্লিকে গ্রাস করল বিষ বাতাস?
দেশটির কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বায়ু গবেষণা বিভাগের প্রধান দীপঙ্কর সাহা বলেছেন, ‘দক্ষিণে নিম্নচাপের ফলে উত্তর থেকে দক্ষিণে বায়ু চলাচল কার্যত বন্ধ। ফলে বাতাসে থাকা ক্ষতিকর কণা এক জায়গায় জমা হয়ে রয়েছে। মূলত যানবাহন, শিল্পের দূষণ, সড়কের ধুলো, নির্মান কাজের ধুলো বাতাসে মিশে তা ভারী হয়ে গেছে। ‘
আবহাওয়াবিদদের আশা, জম্মু-কাশ্মীর থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার জন্য আগামী কাল, বুধবার দিল্লিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে দূষিত কণা অনেকটাই থিতিয়ে পড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞদের।
পরিবেশবিদেরা বলছেন, ফিরোজ শাহ কোটলার অবস্থান যেখানে, সেই এলাকাটি ঘনবসতিপূর্ণ। তাই সেখানে দূষণের মাত্রাও তুলনামূলক ভাবে বেশি। ওই মাঠ সংলগ্ন আইটিও মোড়ে সোমবার সকালে বাতাসে ভাসমান শ্বাসযোগ্য ক্ষুদ্র কণা পিএম ২.৫ এর সর্ব্বোচ্চ পরিমাণ ছিল ১৮৩। বাতাসে এই কণার মাত্রা ১৫০ এর উপরে উঠলেই তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে জানাচ্ছেন পরিবেশবিদেরা। তবে তাদের মতে, নভেম্বরের তুলনায় এই দূষণ অনেকটাই কম। দিল্লিতে নভেম্বরে ওই মাত্রা উঠেছিল ৬০০!
দূষণের মধ্যে টেস্ট ম্যাচ করানোয় খেলার উদ্যোক্তা ও দিল্লি সরকারের কঠোর সমালোচনা করেছেন ভারতের জাতীয় পরিবেশ আদালত। বিচারক প্রশ্ন রেখেছেন, এই সপ্তাহে দিল্লির পরিবেশ আগে থেকেই খারাপ হওয়ার আশঙ্কা ছিল। তা সত্ত্বেও রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি কেন?

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাত্রলীগের বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ॥ শেরপুর কোয়ার্টার… পরবর্তী সংবাদ দারুণ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানইউ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads