ads

শনিবার , ২ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০২১ সালে বিদ্যুতের নতুন গ্রাহক পাওয়া যাবে না : মির্জা আজম

খবর টি পড়েছেন : ২২৭
২০২১ সালে বিদ্যুতের নতুন গ্রাহক পাওয়া যাবে না : মির্জা আজম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুর সংবাদদাতা : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ২০২১ সালের পর এ দেশে মাইক দিয়ে ডেকেও বিদ্যুতের নতুন গ্রাহক পাওয়া যাবে না। ২০২১ সালে বিদ্যুৎ উৎপন্ন হবে ২৫ হাজার মেগাওয়াট। তখন আর বিদ্যুতের ঘাটতি থাকবে না। তিনি ১ ডিসেম্বর শুক্রবার জামালপুরের মাদারগঞ্জ অডিটোরিয়াম হলরুমে বালিজুড়ী ইউনিয়নের আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মতবিনিময় সভায় ওই কথা বলেন।
মির্জা আজম বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে পরীক্ষামূলক একটি গ্যাসকূপ খননের কাজ শুরু হবে।
বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলামিন চাঁন, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যৌন হয়রানী ও ধর্ষণের ঘটনা প্রতিরোধে শেরপুরে মহিলা… পরবর্তী সংবাদ ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন : প্রাসঙ্গিক কিছু কথা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads