ads

শনিবার , ২ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইউএইচও, এসিল্যান্ড ও পিআইও’র পদশূন্য ॥ দাপ্তরিক কর্মকান্ডে জটিলতা

খবর টি পড়েছেন : ১৪২
ঝিনাইগাতীতে ইউএইচও, এসিল্যান্ড ও পিআইও’র পদশূন্য ॥ দাপ্তরিক কর্মকান্ডে জটিলতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ইউএইচও, এসিল্যান্ড ও পিআইওসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ শূন্য রয়েছে। ফলে ওইসব দপ্তরে দাপ্তরিক কর্মকান্ডে মারাত্মক জটিলতার সৃষ্টিতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের।
জানা যায়, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা, আরএমও’সহ বেশ কয়েটি গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা নেই দীর্ঘদিন থেকে। ফলে প্রশাসনিক কর্মকান্ড থেকে শুরু করে দাপ্তরিক কর্মকান্ডে মারাত্মক জটিলতার সৃষ্টি হয়েছে। সিভিল সার্জনের স্বাক্ষরে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ কাজ। স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, ময়মনসিংহ থেকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই পদে একজনকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি যোগদান করছেন না। শেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিমের সাথে কথা হলে তিনি বলেন, ওই পদে যাকে দেওয়া হয়েছে তিনি যোগদান না করলে অন্যজনকে দেওয়া হবে।
উপজেলা ভূমি অফিসে সহকারী কশিনার ভূমি (এসিল্যা-) না থাকায় ওই পদের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’র পদটি শূন্য থাকায় শ্রীবরদী উপজেলার পিআইও’কে দিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করানো হচ্ছে। এক কর্মকর্তা ২ পদে দায়িত্ব পালন করায় এবং কর্মকর্তা না থাকায় দাপ্তরিক কর্মকান্ডে জটিলতার সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব এইডস দিবস পালিত পরবর্তী সংবাদ ৬১-তে পা রাখলেন হুইপ আতিক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads