ads

শনিবার , ২ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব এইডস দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৪২
শেরপুরে বিশ্ব এইডস দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘স্বাস্থ্য আমার অধিকার’- এই শ্লোগানে এইডস বিষয়ে সচেতনতায় র‌্যালিসহ নানা আয়োজনে শেরপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম মিয়াসহ সরকারি-বেসরকারি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম মিয়া। ওইসময় জেলা সদর হাসপাতালের সাবেক আরএমও ডাঃ মোবারক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন : প্রাসঙ্গিক কিছু কথা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইউএইচও, এসিল্যান্ড ও পিআইও’র পদশূন্য ॥ দাপ্তরিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads