ads

বুধবার , ২৯ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর সড়ক উন্নয়নে সাড়ে ৮২ কোটি টাকার প্রকল্পের অনুমোদন একনেকে

খবর টি পড়েছেন : ৩৫৪
শ্রীবরদীর সড়ক উন্নয়নে সাড়ে ৮২ কোটি টাকার প্রকল্পের অনুমোদন একনেকে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া

স্টাফ রিপোর্টার॥ শেরপুর জেলা শহরের আখেরবাজার থেকে লঙ্গরপাড়া-মামদাবাড়ী-শ্রীবরদী সড়কের উন্নয়নে সাড়ে ৮২ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। মঙ্গলবার একনেকের এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই প্রকল্পের অনুমোদন দেন। ওই প্রকল্পের আওতায় সাড়ে ১৪ কিলোমিটার রাস্তা মজবুতকরণ, ব্রিজ নির্মাণ ও প্রশস্তকরণ কাজ করা হবে। শ্রীবরদী-ঝিনাইগাতী নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের প্রচেষ্টায় ওই প্রকল্পের অনুমোদনের মধ্য দিয়ে স্থানীয় অধিবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে।
এদিকে একনেকের সভায় শেরপুর-শ্রীবরদী ভায়া লঙ্গরপাড়া সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন পাওয়ায় বুধবার বিকেলে শ্রীবরদীতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার শান্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় লঙ্গরপাড়া বাজারে আয়োজিত ওই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন। আওয়ামী লীগ নেতা শরাফত আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, আমিনুর রহমান, আবু সালেম, সবুজ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নসহ আরও কয়েকটি এলাকার মানুষ দীর্ঘদিন যাবত ওই সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সমাজ সেবার ভাতা বিতরণ পরবর্তী সংবাদ শেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্রই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads