ads

বুধবার , ২৯ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

খবর টি পড়েছেন : ১৭০
শেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার ৩নং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ওই নির্বাচনে ২৭ নভেম্বর পর্যন্ত ঢাকলহাটী মহল্লার প্রয়াত কাউন্সিলর রফিকুল ইসলাম শিরার স্ত্রী আকলিমা খাতুন রেনু, জাকির হোসেন ও শমসের আলী এবং শেখহাটি মহল্লার রহুল আমিন, রহমত উল্লাহ, সাইদুর রহমান ও শামসুদ্দোহা টারজান নামে ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ২৯ নভেম্বর বুধবার ওই ৭ প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রার্থীদের ব্যাপক তৎপরতা ও গণসংযোগ শুরু হয়েছে।
উল্লেখ্য, পৌরসভার ৩নং ওয়ার্ডের ৩ দফায় নির্বাচিত কাউন্সিলর রফিকুল ইসলাম সিরা গত ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় ওই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীর সড়ক উন্নয়নে সাড়ে ৮২ কোটি টাকার প্রকল্পের… পরবর্তী সংবাদ শেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের ১০৯ তম শাখা উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads