ads

রবিবার , ২৬ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৩৭
শেরপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর শনিবার বিকেলে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম। ওইসময় তিনি মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও এর বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রেজুয়ান আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার। আলোচনা সভায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আদিবাসীদের ওয়ানগালা উৎসব

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads