ads

রবিবার , ২৬ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

খবর টি পড়েছেন : ২০৭
শেরপুরে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার॥ শেরপুরে অনুর্ধ্ব-২১ আন্তঃউপজেলা আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা-২০১৭ উদ্বোধন করা হয়েছে। ২৬ নভেম্বর রবিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুটবল উপ-পরিষদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু ও কাবাডি উপ-পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন রহমান, দাবা উপ-পরিষদের সভাপতি জাকির হোসেন বাবুল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় শেরপুর সদর থানা দল ঝিনাইগাতী থানা দলকে ৩৪-১৯ পয়েন্টে পরাজিত করে। দ্বিতীয় খেলায় নালিতাবাড়ী থানা দল শ্রীবরদী থানা দলকে ৩৪-২৫ পয়েন্টে পরাজিত করে। সোমবার লড়াই হবে উভয় খেলায় পরাজিত দলদ্বয়ের মধ্যে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মরিয়মনগর মিশনে ওয়ানগালা উৎসব উদযাপন পরবর্তী সংবাদ শেরপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads