ads

রবিবার , ২৬ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মরিয়মনগর মিশনে ওয়ানগালা উৎসব উদযাপন

খবর টি পড়েছেন : ২৬৬
মরিয়মনগর মিশনে ওয়ানগালা উৎসব উদযাপন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ গারোদের বিশ্বাস, ‘মিসি সালজং’ বা শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন। ওই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির পাশাপাশি ‘পরিবারে ভালবাসা, মণ্ডলীর আনন্দ, সব পরিবারের মঙ্গল কামনা করে’ এ বছরে শেরপুরের ঝিনাইগাতীতে গারোরা পালন করেছেন ওয়ানগালা (নবান্ন) উৎসব। ২৬ নভেম্বর রবিবার সকালে উপজেলার মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনে ওই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি। উৎসবে ক্রুশচত্বরে বাণী পাঠ (মান্দিতে), খামালকে খুথুব ও থক্কা প্রদান, জনগণকে থক্ক দেয়া, পবিত্র খ্রীষ্টযাগ, দান সংগ্রহ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নকগাথা অনুষ্ঠান ও প্রার্থনা করা হয়। উৎসবের বিভিন্ন পর্ব পরিচালনা করেন, রুনু নকরেক, মিসেস লবদিনি চিসিম, মার্গারেট চিরান, ক্রেনিস ম্রং প্রমুখ। গারো সম্প্রদায়ের কয়েকশত মানুষ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। প্রার্থনা পরিচালনা করেন ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি। এ ধর্মপল্লীর ফাদার সুবল কুজুর সিএসসি’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরিয়মনগর প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অঞ্জন আরেং, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আলপন্স চিরান, সিস্টার ভিক্টোরিয়া প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গারোদের নিজস্ব ভাষায় গান ও নৃত্য পরিবেশিত হয়।
উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে এখানে ওয়ানগালা উৎসব পালন করা হচ্ছে। উৎসব উপলক্ষে ধর্মপল্লীর পাশে গারোদের ঐতিহ্যবাহী পোষাক ও শিশুদের নানা রকমের খেলনা নিয়ে মেলা বসে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৭ মার্চের ভাষণ স্বীকৃতি প্রাপ্তিতে নকলায় আনন্দ শোভাযাত্রা পরবর্তী সংবাদ শেরপুরে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads