শেরপুর প্রেসক্লাবের অভিনন্দন
স্টাফ রিপোর্টার ॥ ঢাকার সাংবাদিকদের একমাত্র সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর স্থায়ী সদস্য পদ পেলেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার মালেক মল্লিক। ২৫ নভেম্বর শনিবার রাজধানীর সেগুন বাগিচাস্থ ডিআরইউ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে নতুন সদস্য হওয়ার চিঠি তুলে দেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। ওইসময় সংগঠনের সভাপতি নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে সংগঠনের বিধি-বিধান মেনে চলার আহবান জানান। ওইসময় সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালিহীন নোমানীসহ কমিটির সকল সদস্য ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার ১৯২ জনকে স্থায়ী ও সহযোগী সদস্য দেয়া হয়। ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে সার্বক্ষণিক রিপোর্টিং পেশায় ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্নœ সাংবাদিকদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যপদ দেয়া হয়। স্থায়ী সদস্য হতে পেরে এক প্রতিক্রিয়ায় মালেক মল্লিক ডিআরইউ কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাই দোয়া করবেন যাতে সংগঠনটির অগ্রযাত্রায় সহযোগিতা করতে পারি। একই সঙ্গে নিজ পেশায় আরও বেশি সূদৃঢ়ভাবে কাজ করতে পারি।
উল্লেখ্য, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের বাকসাবাইদ গ্রামের কৃতিসন্তান। ১৯৯০ সালে ১০ ফেব্রুয়ারী জন্ম গ্রহণকারী মালেক মল্লিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্নাস মাস্টার্স সম্পন্ন করেন। ওইসময় দৈনিক বাংলাদেশ সময়, দৈনিক যায়যায়দিন ও দৈনিক ইনকিলাব পত্রিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কাজ করেন। সেই সুবাদে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে দৈনিক ইনকিলাবে স্টাফ রিপোর্টার (আইন-আদালত) হিসেবে কর্মরত আছেন। তিনি আইন আদালত বিটের সংগঠন সুপ্রিম কোর্টস্থ ল রিপোর্টার্স ফোরামসহ ঢাকা সংবাদিক ইউনিয়নেরও সদস্য।
এদিকে শেরপুরের কৃতি সন্তান ও সাহসী সাংবাদিক মালেক মল্লিক ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য হওয়ায় ওই সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিহীন নোমানীসহ মালেক মল্লিককে অভিনন্দন জানিয়েছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শ্যামলবাংলা২৪ডটকম’র উপদেষ্টা সম্পাদক সোলাইমান খান মজনু ও সাপ্তাহিক দশকাহনীয়ার বার্তা সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান।
























