শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় শেরপুরের শ্রীবরদীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে ২৫ নভেম্বর শনিবার সকালে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্দ আব্দুল্লাহ ছালেহ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক, জেলা পরিষদ সদস্য আবু জাফর, আল আমিন, কোহিনুর বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমিরুল ইসলাম, মোহাম্মদ আলী লাল, সালাহ উদ্দিন সালেম, উপজেলা যুবলীগের আহবায়ক লিয়াকত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরি প্রমূখ। বক্তারা বঙ্গবন্ধুর জীবন চিত্র তুলে ধরে বক্তব্যের এক পর্যায়ে শহরে চৌরাস্তা মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের আহবান জানান।
























