নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশাল আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা প্রশাসন। ২৫ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে বের হওয়া ওই শোভাযাত্রার নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। ওইসময় নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হোসেন, মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়,উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতা-কর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে স্থানীয় উপজেলা পরিষদ চত্ত্বর মুক্তমঞ্চে আলোচনা সভা ও উপজেলা পরিষদ হলরুমে ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
























