ads

শনিবার , ২৫ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা ॥ শেরপুরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ১৬৮
৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা ॥ শেরপুরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করায় সারাদেশের ন্যায় শেরপুরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে ২৫ নভেম্বর শনিবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং সেখান থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খালিদ বিন নুর, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, কৃষি বিভাগের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, চেম্বার সভাপতি মোঃ মাসুদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার জিন্নাত আলী।

জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত লিমার সঞ্চালনায় ওই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-প্রতিনিধিগণসহ স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে দেড় বছরেও উদ্বোধন হয়নি ফায়ার সার্ভিস স্টেশন পরবর্তী সংবাদ ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভে শ্রীবরদীতে আনন্দ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads