ads

শনিবার , ২৫ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ মার্চের ভাষণ স্বীকৃতি প্রাপ্তিতে ঝিনাইগাতীতে আনন্দ শোভাযাত্রা

খবর টি পড়েছেন : ১৯৮
৭ মার্চের ভাষণ স্বীকৃতি প্রাপ্তিতে ঝিনাইগাতীতে আনন্দ শোভাযাত্রা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Exif_JPEG_420

Shamol Bangla Ads

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি প্রাপ্তিতে শেরপুরের ঝিনাইগাতীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.আবু তাহের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আব্দুল আওয়াল, উপজেলা জাসদের সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, কৃষক লীগের সভাপতি মো. সাহাজ উদ্দিন সাজু, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফারুক আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ওইসময় উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন, জাসদ (ইনু), মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করায়… পরবর্তী সংবাদ শেরপুরে ব্রহ্মচারী বিতর্ক ॥ এবার চাঁদাবাজী মামলায় কলেজ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads