ads

বুধবার , ২২ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাল্যবিবাহবিরোধী মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১২৩
নকলায় বাল্যবিবাহবিরোধী মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বাল্যবিবাহবিরোধী এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বুধবার দুপুরে পাঠাকাটা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বাল্যবিবাহ বিরোধ কমিটির আয়োজনে পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, পাঠাকাটা ইউপি’র সচিব মোঃ জাহিদ হাসান, চেয়ারম্যানের একান্ত সহকারী মোঃ সেলিম রেজা, ইউপি সাধারণ সদস্য মোঃ মোজাম্মেল হক, মোঃ আজিজুল হক, মোঃ নূর রহমান ও মোঃ ঝন্টু মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ সালমা খাতুন, মোছাঃ সেলিনা খাতুন ও মোছাঃ হালিামা খাতুন প্রমুখ। বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ এবং শিক্ষার মানউন্নয়নে ওই মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, মোয়াজ্জেম, কাজী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সুধিজন ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান ফয়েজ মিল্লাত জানান, বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে পাঠাকাটা ইউনিয়ন হবে মডেল এবং উপজেলার প্রথম বাল্যবিাবহ ও মাদক মুক্ত ইউনিয়ন। এর জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি সবার আগে পাঠাকাটা ইউনিয়নকে বাল্যবিাবহ ও মাদকমুক্ত করতে এবং শিক্ষার মানউন্নয়নে সবার উপস্থিতিতে প্রতি সপ্তাহে না হলেও অন্তত মাসে একটি করে সচেতনতা মূলক সভা করছেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক বলেন, এই ধারা অব্যাহত থাকলে পাঠাকাটা ইউনিয়নকে আগামী এক মাসের মধ্যে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা সম্ভব হবে। তাই হাতে হাত রেখে একযোগে কাজ করতে ইউনিয়নবাসীকে আহ্ববান জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে শেরপুরে সেই ব্রহ্মচারীর ক্রিয়াযোগ উপাসনালয়ে তালা পরবর্তী সংবাদ নকলায় তৃতীয় শ্রেণিপড়ুয়া ছাত্রীর আত্মহত্যা!

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads