ads

বুধবার , ২২ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় তৃতীয় শ্রেণিপড়ুয়া ছাত্রীর আত্মহত্যা!

খবর টি পড়েছেন : ১৪০
নকলায় তৃতীয় শ্রেণিপড়ুয়া ছাত্রীর আত্মহত্যা!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় জয়া রানী সূত্রধর (১০) নামে তৃতীয় শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ২১ নভেম্বর বিকেলে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামে ওই ঘটনা ঘটে। সে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী আশীষ চন্দ্র সূত্রধরের মেয়ে এবং বারমাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা- তা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।
জানা যায়, জয়ার বাবা আশীষ চন্দ্র সূত্রধর মঙ্গলবার বিকেলে বাড়িতে খেতে গিয়ে জয়াকে ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নেওয়ার পথে জয়া মারা যায়। খবর পেয়ে নকলা থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বাল্যবিবাহবিরোধী মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শেরপুরে ১৩শ কৃষককে বিনামূল্যে গম বীজ ও সার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads