শ্রীবরদীতে বীজ ও রাসায়নিক সার বিতরণ

খবর টি পড়েছেন : ১৬০
শ্রীবরদীতে বীজ ও রাসায়নিক সার বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ চলতি অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষকদের মাঝে রবি মৌসুমের গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, খেসারি বোরো ধান চাষের জন্যে বিনামূল্যে বীজ সার এবং শাক সবজী বীজ বিতরণ কার্যক্রমের আওতায় আনুষ্ঠানিকভাবে শেরপুরের শ্রীবরদীতে বোরো ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিসের মাঠ প্রাঙ্গনে ওই অনুদান বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমূল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। তিনি অনুষ্ঠানিকভাবে কৃষকদেও মাঝে সার ও বোরো ধান বীজ বিতরণ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় উপজেলার তিনটি ইউনিয়নের কৃষকরা সার ও বীজ গ্রহণ করেন। উপজেলা কৃষি অফিস সূত্র জানান, উপজেলায় ১১৫০জন কৃষকের মাঝে পর‌্যায়ক্রমে সার ও বীজ বিতরন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৩… পরবর্তী সংবাদ মাভাবিপ্রবি শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ গঠিত ॥…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads