শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ড্রেজার মেশিন ধ্বংস

খবর টি পড়েছেন : ১৫৯
শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ড্রেজার মেশিন ধ্বংস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ১৫ নভেম্বর বুধবার বিকেলে সদর উপজেলার শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র ব্রিজসংলগ্ন নদীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়। ওইসময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সদর উপজেলার শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র ব্রিজসংলগ্ন নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ওইসময় অবৈধ বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদেরকে শাস্তির আওতায় নেওয়া সম্ভব না হলেও বালু উত্তোলনকাজে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং সেখানেই সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা ॥… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বীজ ও রাসায়নিক সার বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads