ads

বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাভাবিপ্রবি শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ গঠিত ॥ সভাপতি মাহবুব, সম্পাদক অনিক

খবর টি পড়েছেন : ৩০১
মাভাবিপ্রবি শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ গঠিত ॥ সভাপতি মাহবুব, সম্পাদক অনিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মাভাবিপ্রবি প্রতিনিধি ॥ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এ অধ্যয়নরত শেরপুর জেলার সকল শিক্ষার্থীদের নিয়ে শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ গঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার সংগঠনের সকল সদস্য ও উপদেষ্টামন্ডলীদের উপস্থিতিতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহবুব মোর্শেদকে সভাপতি ও অর্থনীতি বিভাগের আশিফুজ্জামান অনিককে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট পরিষদের ওই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি এইচ এম সোহাগ, সুমাইয়া সূচনা ও সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন, আব্দুল আলিম ও সামিনা আফরিন মুন, সাংঠনিক সম্পাদক শাহীন আলম, রাকিব হাসান, স্বাধীন ও দোলা কর, প্রচার সম্পাদক খসরুজ্জামান মীম, উপ-প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক তাহমিদ হাসান লিটু, উপ-দপ্তর সম্পাদক সামিরা জাহান দৃষ্টি, অর্থ সম্পাদক রাসেল আহমেদ, উপ- অর্থ সম্পাদক আফরোজা আফরিন রোজা, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা হক তৃপ্তি, উপ- মহিলা বিষয়ক সম্পাদিকা মারুফা জান্নাত বাঁধন, সাংস্কৃতিক সম্পাদক অর্পা কর, ক্রীড়া সম্পাদক সাকিল ওয়াজেদ সিফাত, শিক্ষা ও তথ্য সম্পাদক জুবাইদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান।
এ ব্যাপারে শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশিফুজ্জামান অনিক জানান, প্রাণের শেরপুরের সকলে মিলে এক সাথে কাজ করার প্রত্যাশা অনেক দিনের। এ সাংগঠনিক রূপ আমাদের কাজকে সহজ করবে বলে আশা করি। সবার কাছে দোয়া প্রার্থী যাতে আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৫২ বছর পর খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস শুরু পরবর্তী সংবাদ শেরপুরে অতস’র নয়া কর্মকর্তাদের পরিচিতি ও শপথ গ্রহণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads