স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের অন্যতম ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ তরুণ সংঘ (অতস) এর কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর শুক্রবার রাতে দমদমা এম এ পাবলিক স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নয়া কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, অতস’র সাবেক সভাপতি ও প্রেসক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় পরিচালকমণ্ডলীর সদস্যদের উপদেষ্টা আলহাজ্ব গোলাম মোস্তফা আকন্দ ও উপদেষ্টামণ্ডলীর সদস্যদের অতস’র সাবেক সভাপতি ফারুক আহম্মেদ পরিচয় করিয়ে দেন। একইসাথে কার্যকরী পরিষদ, পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ উপলক্ষে সংগঠনের বিদায়ী আহবায়ক মাছুদুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন, কৃষি ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা আকন্দ, এম এ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও প্রবীণ সমাজসেবক আলহাজ্ব মোশারুফুল ইসলাম মাস্টার। বিদায়ী আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব হাছান-উজ-জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক খন্দকার মোঃ কালু গাজী, খাইরুল ইসলাম ছানা ও জিন্নাহ আলী, সদস্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আওরঙ্গজেব সুমন, নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, বিদায়ী যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম আকন্দ ও সুলতান আহমেদ সুজন, সিনিয়র সদস্য জালাল উদ্দিন গামা ও মতিউর রহমান তোতা, সাবেক ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মুক্তা প্রমুখ।
উল্লেখ্য, ১০ নভেম্বর অতসের কার্যকরী পরিষদের নির্বাচনে কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগ সভাপতি ও প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল সাধারণ সম্পাদকসহ ১৬ কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৯৯২ সনে প্রতিষ্ঠিত এ সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ১৩৫ জন।
কার্যকরী পরিষদ : সভাপতি কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগ, কার্যকরী সভাপতি মোঃ আশরাজুজ্জামান, সহ-সভাপতি আবুল হাসেম ও আরিফুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, সহ-সাধারণ সম্পাদক মাহবুব হাসান রুবেল ও নুরুল্লাহ লাভলু, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সরকার, কোষাধ্যক্ষ হাকিম ইকবাল হোসেন আকন্দ, ক্রীড়া সম্পাদক মইনুল হোসেন প্লাবন, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আবু জাফর, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, ধর্ম ও সমাজ-কল্যাণ সম্পাদক মোঃ আলামিন খন্দকার, প্রচার সম্পাদক আক্তার আলী, নির্বাহী সদস্য মুসা আলম সরকার ও তাজুমুল ইসলাম।
নবগঠিত পরিচালকমণ্ডলী : মাছুদুল আলম সরকার (প্রতিষ্ঠাতা সভাপতি), ফারুক আহম্মেদ (সাবেক সভাপতি) ও এডভোকেট রফিকুল ইসলাম আধার (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি)।
নবগঠিত উপদেষ্টামণ্ডলী : আলহাজ্ব মোঃ মোশারুফুল ইসলাম মাস্টার, মোহাম্মদ আলী মাস্টার, আলহাজ্ব গোলাম মোস্তফা আকন্দ, ফরিদ উদ্দিন সরকার, আলহাজ্ব মোঃ আমান উরøাহ, আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, মোখলেসুর রহমান, আবু সামা, বেলাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, গোলাম রব্বানী সাধু, মোঃ আব্দুল্লাহ, খন্দকার কালু গাজী, নার্গিস আক্তার মনখোশ, জিন্নাহ আলী, আবুল কাশেম আকন্দ ও খাইরুল ইসলাম ছানা।























