৫২ বছর পর খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস শুরু

খবর টি পড়েছেন : ১৯৯
৫২ বছর পর খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক: দীর্ঘ ৫২ বছর পর খুলনা-কলকাতার মধ্যে আবারও বাণিজ্যিকভাবে ট্রেন সার্ভিস শুরু করেছে। ১৬ নভেম্ভর বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পৌঁছে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত ১০ কামরার ট্রেনটি খুলনা থেকে দেড়টার দিকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।

সূচি অনুযায়ী, বন্ধন এক্সপ্রেস ট্রেনটি প্রতি বৃহস্পতিবার খুলনায় আসবে ও কলকাতায় ফিরে যাবে। এই ট্রেনে থাকছে ৪৫৬টি আসন।

এর আগে ৯ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই ট্রেন চলাচল। ওইদিন বেলা ১১টা ৫ মিনিটে আন্তর্জাতিক কলকাতা রেলস্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের যাত্রা উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পর বন্ধ হয়ে যায় খুলনা-কলকাতা সরাসরি রেল সার্ভিস। ২০১০ সালে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানরা খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচলের সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর প্রেক্ষিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৩… পরবর্তী সংবাদ রাজশাহী ও চট্টগ্রামে চামড়া শিল্প অঞ্চল গড়ে তোলা…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads