শেরপুরে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৪৫
শেরপুরে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এটুআই ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।
এ উপলক্ষে সদর উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা শান্তনু কুমা দেবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত মানবসম্পদ উন্নয়ন বিভাগের উপ-পরিচালক সৈয়দা লতিফা বানু, জেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুল ইসলাম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা।
কর্মশালায় তৃণমূল পর্যায়ে বিভিন্ন সমিতির সাথে জড়িত ৫০ জন মহিলা অংশ নিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ করাতকলকে জরিমানা পরবর্তী সংবাদ শেরপুরে এসএসসির ফরম পূরণে দরিদ্র ৭০ জনকে সহায়তা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads