নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ করাতকলকে জরিমানা

খবর টি পড়েছেন : ১৮৮
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ করাতকলকে জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় লাইসেন্স না থাকায় ৬ করাতকল (স’মিল) মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের নেতৃত্বে করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২ অনুযায়ী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নকলা বাজারের বিভিন্ন করাতকল ব্যবসা প্রতিষ্ঠানে বৈধ লাইসেন্স না থাকায় ৫ করাতকল মালিককে ২ হাজার টাকা করে এবং একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময় উপজেলা প্রকৌশলী বিভূতি মোহন পাল, বন কর্মকর্তা আক্রাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ নূরুল ইসলামসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিনা উপ-কেন্দ্রে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads