শেরপুরে এসএসসির ফরম পূরণে দরিদ্র ৭০ জনকে সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান

খবর টি পড়েছেন : ১৬০
শেরপুরে এসএসসির ফরম পূরণে দরিদ্র ৭০ জনকে সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ এসএসসির ফরম পূরণে দরিদ্র মেধাবী ৭০ পরীক্ষার্থীকে সহায়তা প্রদান করেছেন শেরপুর সদরের পাকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী। ১৩ নভেম্বর সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে পরিষদের নিজস্ব তহবিল হতে মাথাপিছু ১ হাজার টাকা করে ২০ জনকে এবং ব্যক্তিগত তহবিল থেকে মাথাপিছু ১ হাজার টাকা করে ৫০ জনকে ওই সহায়তা প্রদান করেন তিনি। ওইসময় ইউপি সচিব মোঃ নূরে আলম সিদ্দিকীসহ ইউপি সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জেলা চাউলকল মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ হায়দার আলী দীর্ঘদিন যাবত সমাজসেবার পাশাপাশি হতদরিদ্র শিক্ষার্থীদের নানাভাবে সহায়তা দিয়ে আসছেন। তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদ থেকেও ওই সহায়তা প্রদান চালু করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণের… পরবর্তী সংবাদ পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হলেন শেরপুরের পুলিশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads