পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হলেন শেরপুরের পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ১৯৫
পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হলেন শেরপুরের পুলিশ সুপার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত ডিআইজির হিসেবে পদোন্নতি পাওয়ায় এবার শেরপুরে পুলিশ বিভাগের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হয়েছেন পুলিশ সুপারের দায়িত্বে থাকা রফিকুল হাসান গণি। ১৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে তাকে নিজ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান নবাগত অতিরিক্ত পুলিশ সুপার খালিদ বিন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মিথুন সরকার। ওইসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর মোঃ বদিউজ্জামান, ডিআইও-১ মিজানুর রহমান, ওসি (ডিবি) কামরুজ্জামান তালুকদার, আরআই মোঃ রোকনুজ্জামান, আরওআই মোঃ আব্দুল বারী, টিআই-২ জাহাঙ্গীর আলম, ওসি (এমটি) মোঃ নাসিম, শহর ফাড়ি ইনচার্জ আলমগীর হোসেন, রিজার্ভ সশস্ত্র ইন্সপেক্টর সবুজ মিয়া ও মজিবর রহমান প্রমুখ। শুভেচ্ছা বিনিময়ের পর রফিকুল হাসান গণি নিজ হাতে অধস্তন কর্মকর্তাদের মিষ্টিমুখ করান।
উল্লেখ্য, ৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে রফিকুল হাসান গণিসহ ৩৩ জন পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। এরপর ১২ নভেম্বর পুলিশ হেডকোয়ারটার্সে আনুষ্ঠানিকভাবে তাকেসহ অন্যদের অতিরিক্ত ডিআইজির র‌্যাঙ্কব্যাজ পড়িয়ে দেন আইজিপি একেএম শহীদুল হক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এসএসসির ফরম পূরণে দরিদ্র ৭০ জনকে সহায়তা… পরবর্তী সংবাদ নোবিপ্রবিতে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে মেধাবী শিক্ষার্থী রমজানের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads