নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) এর আওতায় কম্বাইন হারভেস্টার যন্ত্র (ধান কাটা ও মাড়াই যন্ত্র) বিতরণ করা হয়। ১৩ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদের মুক্তমঞ্চ হতে যন্ত্রগুলো উপকারভোগী কৃষকের নিকট হস্তান্তর করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২য় পর্যায়ের অধীনে ২০১৭-১৮ অর্থ বছরে ৫০% হারে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) প্রদানের আওতায় এ কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফজলুল হক, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী গোপাল চন্দ্র সরকার, উপজেলা কৃষি অফিসার শরিফ ইকবাল, এসিআই এর পরিচালক সেলস মো: আজম আলী, সেলস ম্যানেজার মো: জাকির হোসেন, মার্কেটিং অফিসার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

























