শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসীর জরিমানা

খবর টি পড়েছেন : ১৩৪
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসীর জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভেজাল ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রি ও হেফাজতে রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৩ নভেম্বর সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসানের নেতৃত্বে শহরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ওইসময় শহরের খরমপুর এলাকার রমজান হোমিও হলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে শহরের খরমপুর এলাকার রমজান হোমিও হলের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ওইসময় বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনবিহীন ওষুধ রাখার দায়ে ১৯৪০ সালের ঔষধ আইনের ১৮/(এ) ভঙ্গ করায় ওই আইনের ২৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ওই প্রতিষ্ঠানের মালিককে। পরে গোডাউনটি সিলগালা করে দেয়া হয়। সরকার পক্ষে প্রসিকিউশন দাখিল করেন জেলা ড্রাগ সুপারিটেন্ডেন্ট তাহমিদ জামিল। ওইসময় জেলা প্রশাসন ও জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিসের অন্যান্য কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যা সহিঞ্চু বিনা-১১ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads